পিঠা উৎসব-২০২৬

পিঠা উৎসব-২০২৬

29 Jan, 2026

পিঠা উৎসব-২০২৬ঃ উৎসবমূখর ও আনন্দঘন পরিবেশে আজ ঢাকা ইমপিরিয়াল কলেজে অনুষ্ঠিত হয় বাঙালির ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসব-২০২৬। কলেজের উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা [অধ্যক্ষ (চলতি দায়িত্ব)]-এর সভাপতিত্বে পিঠা উৎসব-২০২৬-এর উদ্বোধন করেন কলেজ গভর্নিং বডির সম্মানিত অভিভাবক প্রতিনিধিবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের সিনিয়র শিক্ষকবৃন্দ। উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা (অধ্যক্ষ(চলতি দায়িত্ব) তাঁর বক্তব্যে বলেন- শিক্ষার্থীদের বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই প্রতিবছর আয়োজন করা হয় পিঠা উৎসবের। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি এই সুন্দর আয়োজনের জন্য পিঠা উৎসব-২০২৬-এর আহ্বায়ক, ক্লাব মডারেটর, গভর্নিং বডির সম্মানিত অভিভাবক প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

 

 

 


 

Event Gallery