ওরিয়েন্টেশন ক্লাস-২০২৬
গত ১২ অক্টোবর, ২০২৬ তারিখে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত চৌদ্দশর অধিক শিক্ষার্থীর ওরিয়েন্টেশন ক্লাস। ৩টি সেশনে অনুষ্ঠিত উক্ত ওরিয়েন্টেশন ক্লাসে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজের একাডেমিক ও শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কলেজ অধ্যক্ষ জনাব আরিফ আহমদ এবং উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা। এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত উপাধ্যক্ষ মোঃ রেজাউর করিম ভূঁঞা, এবং ক্লাব পরিচালক নাদির হোসেন প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন সুলতানা এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শাকিবুল হক সিকদার।
Event Gallery