মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৬

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৬

21 Feb, 2026

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৬ এ কলেজ ক্যাম্পাসে নির্মিত অস্থায়ী শহিদ মিনারে ফুল দিয়ে মহান ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান এবং অধ্যক্ষ( চলতি দায়িত্ব) মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা। এই সময় আরও উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি মোঃ আব্দুল আউয়ালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। মহান ভাষা আন্দোলনের সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচলনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহম্মদ সাখাওয়াত হোসেন। এছাড়াও মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতাসহ একুশের কর্ণার নামে বিশেষ দেয়ালিকা প্রকাশ করা হয় এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

Event Gallery