ঢাকা ইমপিরিয়াল কলেজের ৩২তম ব্যাচের নবীনবরণ
গত ১২ নভেম্বর, ২০২৬, সকাল ১০:০০টায় মহাখালীস্থ রাওয়া কনভেনশন সেন্টারের ‘হেলমেট হল’-এ অনুষ্ঠিত হয় ঢাকা ইমপিরিয়াল কলেজের ৩২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান। মনোমুগ্ধকর, বর্ণিল, আনন্দমুখর নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেয়া হয় একাদশ শ্রেণির ১,৪০০ জন শিক্ষার্থীকে। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ- উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট-এর অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ আরিফ আহমদ। নবীনবরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবীনবরণ-২০২৬ এর আহ্বায়ক, উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা। এছাড়াও বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য শ্রী স্বদেশ রঞ্জন সাহা, এফসিএ, এফসিএস প্রমূখ। আরও উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি জনাব আব্দুল আউয়াল এবং জনাব আব্দুছ সবুর ফরহাদ। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কলেজের সাংস্কৃতিক ক্লাব নন্দন কাননের শিল্পীবৃন্দ। নবীনবরণ-২০২৬ এর বিশেষ আয়োজন হিসেবে থাকছে- এ সময়ের জনপ্রিয় ব্যান্ড তারকা “ডি রকস্টার শুভ”-এর মিউজিক্যাল শো।
Event Gallery