বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন.
প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলা বর্ষবরণ-১৪৩৩ উদ্যাপন : আজ কলেজ ক্যাম্পাসে জাকজমকপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করা হয় বাংলা বর্ষবরণ-১৪৩৩। কলেজ অধ্যক্ষ (রুটিন দায়িত্ব) মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভনিং বডির সম্মানিত অভিভাবক প্রতিনিধি জনাব এ. কে.এম. জিয়াউল হাসান,জনাব মোঃ আবদুছ ছবুর ফরহাদ, জনাব মোঃ আব্দুল আউয়াল। আরও উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক অনীল চন্দ্র নাথ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্লাব পরিচালক মোঃ ফয়সাল বার্ক এবং বৈশাখি মেলার আহ্ববায়ক দেবাশিষ কুমার ধর।
অনুষ্ঠানের ২য় পর্বে কলেজের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক এটিএম জাহাঙ্গীর-এর নির্দেশনায় নববর্ষের গান পরিবেশন করে সাংস্কৃতিক ক্লাব ”নন্দনকাননের” শিল্পীবৃন্দ।
Event Gallery