৮ম ডিআইসি (DIC) ইনোভেশন এন্ড সাইন্স কার্নিভাল- ২০২৬-
আজ ১৪ জুন, ২০২৬, রবিবার, ঢাকা ইমপিরিয়াল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ৮ম ডিআইসি (DIC) ইনোভেশন এন্ড সাইন্স কার্নিভাল- ২০২৬-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই কার্নিভালে ঢাকা মহনগরীর বিভিন্ন স্কুল-কলেজের ৩,০০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণ করে। এই সায়েন্স কার্নিভালে উল্লেখযোগ্য ইভেন্টসমূহ ছিল-প্রজেক্ট ডিসপ্লে, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, উপস্থিত বক্তৃতা, ফটোগ্রাফি প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড (বিষয়সমূহ : পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান), বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান ও আইসিটি বিষয়ক অলিম্পিয়াড ইত্যাদি কার্নিভালের বিশেষ আকর্ষণ ছিল সাধারণ জ্ঞানভিত্তিক উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা ‘একটুখানি বিজ্ঞান’| কার্নিভালে ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০টি প্রজেক্ট প্রদর্শিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন গ্রুপের প্রায় ৩৫০ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়| এছাড়া, কার্নিভাল উপলক্ষে ‘সংবেদ’ নামে একটি স্যুভিনির প্রকাশ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম রিজওয়ান খান, ইমিরিটাস প্রফেসর, ডিপার্টমেন্ট অব ইইই, সাবেক উপাচার্য, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে অধ্যাপক ড. মোঃ আব্দুস সালাম আকন্দ, অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিদ্যোৎসাহী সদস্য, গভর্নিং বডি, ঢাকা ইমপিরিয়াল কলেজ, তাশিক আহমেদ, উপদেষ্টা (ট্রান্সমিশন), এটিএন বাংলা এবং শাহেদ মুহাম্মদ আলী, সম্পাদক, সমকাল| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ আরিফ আহমদ।
Event Gallery