৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড
প্রেস বিজ্ঞপ্তিঃ আগামী ১৩-২০ জুলাই,২০২৬ চীনের সাংহাইয়ে হতে যাওয়া ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশের পতাকা নিয়ে এবার অংশ নিচ্ছে ঢাকা ইমপিরিয়াল কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের (আইডি- ১২৫০৪৭৮) শিক্ষার্থী জাওয়াদ হামীম চৌধুরীসহ ছয় খুদে গণিতবিদ। দলের অন্যান্য সদস্যরা হলেন ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মনামী জামান, রাজউক উত্তরা মডেল কলেজের এসএসসি পরীক্ষার্থী এম জামিউল হোসেন, চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রায়হান সিদ্দিকী, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ মারজুক রহমান এবং ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তাহসিন খান। এবার বাংলাদেশসহ শতাধিক দেশের প্রায় ৬০০ প্রতিযোগী গণিতের এই বিশ্ব আসর আইএমওতে অংশ নিচ্ছে। ঢাকা ইমপিরিয়াল কলেজ পরিবারের পক্ষ থেকে সকলকে অভিনন্দন।