২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
বিগত ২৫ জুন. ২০২৬ তারিখে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। কলেজ অধ্যক্ষ জনাব আরিফ আহমদ-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মাহবুবুর রহমান । এছাড়াও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা, একাডেমিক কো-অর্ডিনেটর মোঃরেজাউল করিম ভূঁঞাসহ বিভিন্ন বিভাগের সিনিয়র শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, এ বছর বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ থেকে মোট ১৩০৩ জন শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে।
Event Gallery